ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

নিখোঁজের ১৫ দিন পর ডোবায় শিশুর লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে নিখোঁজের ১৫ দিন পর মো. সামির (২) নামে এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মামা, মামিসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুর ১২টার দিকে ঘাসেরখিল গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সামির জেলার চাটখিল উপজেলার বাহার উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, গত ১ বছর আগে সামিরের মা মারা যান। এরপর তার বাবা প্রবাসী বাহার উদ্দিন আর একটি বিয়ে করেন এবং বিদেশ চলে যান। বাহার উদ্দিন বিদেশ যাওয়ার পর থেকে সামির ও তার বড় বোন তার নানার বাড়ি সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ঘাসেরখিল গ্রামের সৈয়দ ব্যাপারী বাড়িতে মামাদের সাথে থাকত।

গত ১৮ জানুয়ারি বৃহস্পতিবার হঠাৎ মামার বাড়ি থেকে নিখোঁজ হয় সামির। এরপর বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেও কোন সন্ধান না পেয়ে ২০ জানুয়ারি শনিবার সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার মামা দোলোয়ার হোসেন রনি।

শনিবার সকালে স্থানীয় লোকজন তার নানার বাড়ির পেছনের একটি ডোবার ভেতরে কচুরিপনার মধ্যে সামিরের লাশ দেখতে পায়।

সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক মো. হারুন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার মামা-মামিসহ কয়েকজনকে থানায় আনা হয়েছে।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- কোন কেউ তাকে ওই ডোবার মধ্যে ছুঁড়ে ফেলে দেয়ায় পানিতে ডুবে শিশু সামিরের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

নিখোঁজের ১৫ দিন পর ডোবায় শিশুর লাশ

আপডেট সময় ০৫:০২:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮