ঢাকা ০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুমিল্লায় এজলাসে বিচারককে হত্যাচেষ্টা

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লায় নারী ও শিশু আদালতের বিচারক আজিজ আহাম্মেদ ভুইয়াকে হত্যার চেষ্টা চালিয়েছে একই আদালতের পিপি ছিদ্দিকুর রহমানের ছেলে অপু। বৃহস্পতিবার বিকালে জনাকীর্ণ আদালতে ছুরি নিয়ে প্রবেশ করে ওই বিচারককে হত্যার চেষ্টা করা হয়। এ সময় হামলাকারীকে প্রতিহত করতে গিয়ে তার বাবা পিপিসহ তিনজন আহত হয়েছেন।

আহত অন্য দু’জন হলেন আদালতের পেশকার ও পিয়ন। পেশকারের চোখে গুরুতর জখম হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে অপুকে আটক করে। নারী ও শিশু আদালতের পেশকার মো. গোলাম রসুল বলেন, ওই আদালতের বিচারক আজিজ আহাম্মেদ ভুইয়া বিচারকাজে ব্যস্ত থাকাকালে ধারালো ছুরি নিয়ে আদালতের এজলাসে প্রবেশ করে অপু। চরম উত্তেজিত অপুকে ছুরিসহ ধরতে গেলে পেশকার মো. গোলাম রসুল ও পিয়ন মহিউদ্দিনকে সে আহত করে। এতে ওই পেশকারের চোখ গুরুতর জখম হয়। এ সময় তার বাবা পিপি ছিদ্দিকুর রহমান তাকে ধরতে গেলে তাকেও আহত করে মেঝেতে ফেলে দেয়া হয়। এর পরই সে ছুরি নিয়ে আদালতের বিচারককে হত্যার উদ্দেশ্যে এজলাসের দিকে ছুটে যায়। এ সময় বিচারক খাস কামরায় ঢুকে দরজা বন্ধ করে নিজের প্রাণ রক্ষা করেন।

পেশকার গোলাম রসুল আরও জানান, গত কয়েক মাস আগেও অপু একই কায়দায় ছুরি নিয়ে আদালতে প্রবেশ করেছিল। সে সময় তাকে আপস মীমাংসার মাধ্যমে ছেড়ে দেয়া হয়। পুলিশ জানায়, আটক অপুর মানসিক সমস্যা রয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি হামলাকারী অপুর মানসিক সমস্যা রয়েছে। এ বিষয়ে আদালতের পক্ষ থেকে কোনো অভিযোগ না দেয়ায় সন্ধ্যায় ৫৪ ধারায় তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কুমিল্লায় এজলাসে বিচারককে হত্যাচেষ্টা

আপডেট সময় ০৮:৩৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮