ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি নিজেদের নির্বাচনি ইশতেহার নিজেরাই লঙ্ঘন করেছে: জামায়াত আমির হরমুজ প্রণালিতে প্রবেশকারী বা বের হওয়া সব জাহাজ আটকানো হবে: ট্রাম্প ইসলামাবাদ সংলাপ ব্যর্থ হওয়ার পর মধ্যস্থতার প্রস্তাব দিল রাশিয়া সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন আটকে পড়া বাংলাদেশি জাহাজ শিগগিরই হরমুজ প্রণালি পার হতে পারবে : ইরানি রাষ্ট্রদূত কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু পয়লা বৈশাখ ঘিরে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই : ডিএমপি কমিশনার আবারও আন্দোলনের প্রস্তুতি নেওয়ার হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলো তাহমিনা

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রথম স্কুলযাত্রা শুরু হয় বাবার হাত ধরেই তাহমিনার। প্রথম হাতেখড়ি তার কাছেই থেকেই। প্রতিটি পরীক্ষার আগের রাতে তার থেকে বাবার দুশ্চিন্তাই ছিলো বেশি। অথচ আজ মাধ্যমিকের চৌকাঠ পেরোতে বাবাকে ছাড়াই যেতে হয়েছে পরীক্ষার হলে। কেননা বাবা আজ নিষ্প্রাণ, নিথর।

এসএসসি পরীক্ষার প্রথম দিনে তাহমিনা বাবার মারা যান। বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নিতে যান তাহমিনা। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের সদরপুরে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) প্রথম দিন ছিলো বাংলা আবশ্যিক প্রথমপত্র পরীক্ষা তার।

জানা গেছে, সহপাঠী ও বাবুরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সহযোগিতায় তাহমিনা পরীক্ষায় অংশ নিয়েছে। এ ঘটনায় বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র শোকের ছায়া নেমে আসে। তাহমিনা এক হাতে চোখ মুছেছে আর অন্য হাতে খাতায় উত্তর লিখেছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিট্রেট পূরবী গোলদার তাহমিনাকে সান্ত্বনা দিতে কেন্দ্রে যান।

জানা গেছে, তাহমিনার বাবা মো. তোফাজ্জেল হোসেন বাবুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। এক বছর আগে তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হন। সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

তাহমিনা তার বড় মেয়ে। মেজ ছেলে আজিজুল ইসলাম এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করছে ও ছোট মেয়ে লাবনী বাবুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

বিএনপি নিজেদের নির্বাচনি ইশতেহার নিজেরাই লঙ্ঘন করেছে: জামায়াত আমির

বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলো তাহমিনা

আপডেট সময় ০৭:৩৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮