ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের আহ্বান সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে : আব্দুস সালাম মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার ‘সংসদে একজন রাজনৈতিক নেতার অন্ধকার জীবন নিয়ে আলোচনা হোক, আমি চাই না’:স্পিকার কোনো এমপি ঋণখেলাপি নন- স্বরাষ্ট্রমন্ত্রী, পুনঃতপশিলের কথা সবার জানা- রুমিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপি এমপি মুজাহিদ

এসএসসি পরীক্ষা দিতে গিয়ে মা হলেন শীলা

অাকাশ জাতীয় ডেস্ক:

দিনাজপুরের বোচাগঞ্জে এসএসসি পরীক্ষা দিতে এসে মা হয়েছেন জেবি স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শীলা আক্তার। পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার সকালে সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্র সচিব মো. আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে শীলা আক্তার নামে এক পরীক্ষার্থী সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তার রোল নং- ৬৬৮১৫৮। পরীক্ষার মাঝামাঝি সময়ে ওই পরীক্ষার্থীর প্রসব বেদনার কথা জানতে পেরে আমরা তাকে সুচিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে প্রেরন করি। পরে সেখানে সে একটি ফুটফুটে সুস্থ পুত্র সন্তানের জন্ম দেন।

বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. নাজমুল ইসলাম জানান, বর্তমানে সন্তানসহ মা সুস্থ এবং ভালো আছেন।

পারিবারিক সুত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে বোচাগঞ্জ উপজেলার চেংগন গ্রামের নজিমউদ্দীনের স্কুলপড়ুয়া মেয়ে শীলা আক্তারের বিয়ে হয় পাশ্ববর্তী কাহারোল উপজেলার উচিৎপুর গ্রামের মো. মামুনের সঙ্গে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার

এসএসসি পরীক্ষা দিতে গিয়ে মা হলেন শীলা

আপডেট সময় ০৭:১৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮