ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভৈরবে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক:

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো চারজন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শুম্ভুপুর পাক্কা মাথা এলাকার ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপ ভ্যানচালক মো. দিদার হোসেন নোয়াখালী জেলার মাইজদি এলাকার আব্দুল ওহাবের পুত্র। এছাড়াও গুরত্ব আহতরা হলেন- কটিয়াদি উপজেলার চরআলগি এলাকার সোহাগ মিয়া, তার স্ত্রী শাহানাজ বেগম, নরসিংদী জেলার বাচ্চু মিয়া। আহত বাচ্চু মিয়াকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে সোহাগ মিয়া ও তার স্ত্রী শাহানাজ বেগমকে বাজিতপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, মহাসড়কের পাশে আবর্জনা স্তূবে আগুনের ধোঁয়ায় পাক্কামাথা এলাকার কয়েক মাইল সড়ক অন্ধকার থাকায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো-ট ১৮-৪৮১০) ট্রাকের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা বাসা বাড়ির মালপত্র বহনকারী একটি পিকআপভ্যানের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পিকআপভ্যানের যাত্রীরা ঢাকা হতে বাসা বাড়ি ছেড়ে মালপত্র নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদির চরআলগি যাওয়ার জন্য রওনা হয়েছিল।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম কাউছার জানান, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। সেখান থেকে পিকআপভ্যান চালকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স হাসপাতালের চিকিৎসক রিয়াজ সাদ আলম বিন আজিম জানান, গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের একজনকে ঢাকা মেডিকেল হাসপাতাল ও বাকি তিনজনকে বাজিতপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভৈরবে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ০২:১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮