ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী আগ্রাসন চালিয়ে হরমুজ কখনোই উন্মুক্ত করা যাবে না, ইরানের হুঁশিয়ারি ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল পৌনে ১৩ লাখ টাকা ও স্বর্ণের চামচ দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে এমপি সারোয়ার ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ড পাবে দেড় কোটির বেশি পরিবার উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি জুলাই শহীদদের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: আমানউল্লাহ আমান

গজারিয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। বুধবার বিকালে উপজেলার হোসেন্দি গ্রামের নিজ ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত তামান্না ইভা (১৬) ওই গ্রামের হোসেন আলীর মেয়ে। সে হোসেন্দি দাখিল মাদ্রাসার মানবিক শাখার ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।

নিহতের মা জোসনা বেগম বলেন, ২ দিন আগে তামান্নার মাথাব্যথা হয়েছিল। ডাক্তারি পরীক্ষায় মেয়ের মাথায় পানি জমেছে বলে ডাক্তারের দেয়া সব ওষুধ নিয়ে এসেছি। বুধবার সকালে তামান্না না খেয়ে পরীক্ষার প্রবেশপত্র আনার জন্য স্কুলে যায়। প্রবেশপত্র নিয়ে দুপুরের পর বাড়ি আসে সে। বাড়িতে এসে তার মাথাব্যথার কথা বলে। সংসারের কাজে ঘরের বাইরে চলে যাই আমি। ঘণ্টাখানেক পরে এসে দেখি তামান্না তার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

গজারিয়া থানার ওসি এসআই আরশাদ জানান, অভিভাবকের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করার অনুমতি দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

গজারিয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

আপডেট সময় ১১:১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮