ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে আ.লীগের ১০ নেতাকর্মী আটক সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি আ.লীগের অপতৎপরতা দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড হরমুজ নিয়ে উত্তেজনার মধ্যেই আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান, কী হচ্ছে সুইজারল্যান্ডে? যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদত্যাগের গুঞ্জন, সোমবারই কি বড় ঘোষণা উন্নয়ন থেকে বাণিজ্য, সব ক্ষেত্রে চীন গুরুত্বপূর্ণ: সাবেক রাষ্ট্রদূত সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

টঙ্গীতে দুর্ঘটনায় পথচারী নিহত, বাসে আগুন

অাকাশ জাতীয় ডেস্ক:

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহতের জেরে যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বুধবার সকাল ৮টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর মিলগেট এলাকায় দুর্ঘটনায় নিহতের পরই বাসে আগুন দেয়া হয়।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নেভায়। তবে আগুনে কোনো যাত্রী আহত হয়নি বলে দৈনিক আকাশকে জানান টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) আবুবকর সিদ্দিক।

তিনি জানান, সকালে ঢাকা থেকে গাজীপুরগামী একটি বাস টঙ্গীর মিলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় এক যুবককে (৩৪) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী গাজীপুরগামী অনাবিল পরিবহনের যাত্রীবাহী একটি বাসে ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। এ সময় ঘটনাস্থলের উভয় দিকে যানচলাচল সাময়িক বিঘ্নিত হয়। পরে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে প্রায় আধা ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নেভান। আগুনে বাসটির সিট ও বডি পুড়ে গেছে। ইঞ্জিনসহ নিচের অংশের ক্ষতি হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে আ.লীগের ১০ নেতাকর্মী আটক

টঙ্গীতে দুর্ঘটনায় পথচারী নিহত, বাসে আগুন

আপডেট সময় ০২:১১:২৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮