ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

যশোরে ট্রাকের ধাক্কায় রাজমিস্ত্রীর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরে ট্রাকের ধাক্কায় মো. টুকু সুলতান নামে একজন রাজমিস্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল আটটার দিকে শহরের ঢাকা রোড বাবলাতলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। নিহত টুকু শেখহাটি বাবলাতলা এলাকার আমির হোসেনের ছেলে।

নিহতের ভাই ইকু সুলতান জানান, টুকু সুলতান রাজমিস্ত্রীর কাজ করতেন। সকালে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বের হয়ে মনিহার চত্বর হয়ে পুরাতন কেন্দ্রীয় বাস টার্মিনালে যাওয়ার জন্য বের হন তিনি। ঢাকা রোডের বাবলতলা মোড়ে পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা বলেন, ‘আমি ডিউটিতে আসার পরে সড়ক দুর্ঘটনায় নিহত কাউকে আনা হয়নি। তবে দুর্ঘটনায় একজন রাজমিস্ত্রী মারা গেছেন বলে শুনেছি।’

কোতোয়ালি থানার কর্তব্যরত অফিসার উপপরিদর্শক (এসআই) অরুন কুমার দাশ বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

যশোরে ট্রাকের ধাক্কায় রাজমিস্ত্রীর মৃত্যু

আপডেট সময় ০৯:০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮