ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৫২ বছর পর কাল দেখা যাবে সুপার ব্লাড, ব্লু-মুন

আকাশ আইসিটি ডেস্ক:

১৫২ বছর পর ফের পৃথিবীর মানুষ প্রত্যক্ষ করতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক দৃশ্য। আগামীকাল বুধবার একই সঙ্গে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, সুপার মুন ও ব্লু-মুন দেখতে পারবেন বিশ্ববাসী।

জ্যোতির্বিদরা এ বিরল ঘটনার নাম দিয়েছেন ‘সুপার ব্লাড ব্লু মুন এক্লিপস’। উত্তর আমেরিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য, রাশিয়া এবং অস্ট্রেলিয়া অঞ্চল থেকে দেখা যাবে এ মহাজাগতিক দৃশ্য। চন্দ্রগ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টা ৫১ মিনিটে, চলবে রাত ১০টা ৮ মিনিট পর্যন্ত।

উল্লেখ্য, একই মাসে দু’বার পূর্ণিমার চাঁদ দেখা গেলে দ্বিতীয় পূর্ণিমার চাঁদকে বলা হয় ব্লু-মুন। নামে ‘নীল চাঁদ’ হলেও নীল রঙের সঙ্গে এ চাঁদের কোনো সম্পর্ক নেই। তাছাড়া এসময় চাঁদকে স্বাভাবিকের তুলনায় ১৪ শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে বলে এ চাঁদকে বলা হচ্ছে ‘সুপার মুন’।

চন্দ্রগ্রহণের সময় একই সঙ্গে দেখা যাবে ‘ব্লাড মুন’ও। পৃথিবীর ছায়ায় অবস্থানের কারণে চাঁদ রক্তিম বা রক্তরঙা হয়ে ওঠে।

জ্যোতির্বিদরা জানাচ্ছেন, চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর ছায়ার আড়াল থেকে বের হওয়া চাঁদের উজ্জ্বলতা হবে দেখবার মতো। এসময় ৩০ শতাংশ পর্যন্ত বেশি আলো ছড়াতে দেখা যেতে পারে চাঁদকে।

এর আগে ১৮৬৬ সালের ৩১ মার্চ একই সঙ্গে ব্লু-মুন ও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখেছিল বিশ্ববাসী। ১৯৮২ সালে তা দেখা গিয়েছিল আংশিকভাবে। এবছরের ১ জানুয়ারি দেখা গিয়েছিল ‘নেকড়ে চাঁদ’ নামের সুপার মুন। আমেরিকার আদিবাসীরা বছরের প্রথম সুপার মুনকে ডাকে ‘উলফ মুন’।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১৫২ বছর পর কাল দেখা যাবে সুপার ব্লাড, ব্লু-মুন

আপডেট সময় ০৫:২৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮