ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কামরাঙ্গীচরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড মুক্তিযুদ্ধকে কৌশলে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী মশক নিধনে বর্তমান ওষুধ কার্যকরী হলেও বিকল্প ভাবছি: আবদুস সালাম ট্রাম্পের অনুষ্ঠানে হামলার উদ্দেশ্য কী ছিল, মুখ খুললেন হামলাকারী ‘গুপ্তদের কারণেই ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, এটি আমাদের অহংকার’ প্রশ্নফাঁস রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার: মাহদী আমিন বেকারত্ব দূর করতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে: শিক্ষামন্ত্রী এক ভাই খুন, আরেক ভাই আটক, বাবার লাশ রেললাইনের পাশে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত হামলা চালিয়ে ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে বিচ্যুত করা যাবে না: ট্রাম্প

আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু বুধবার

অাকাশ জাতীয় ডেস্ক:

প্লাস্টিক পণ্যের প্রসার ও রফতানি বাড়াতে বুধবার শুরু হচ্ছে আন্তর্জাতিক প্লাস্টিক মেলা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় ১৪টি দেশের প্লাস্টিক খাতের উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবেন। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি জসিম উদ্দিন। রাজধানীর পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে মেলার সার্বিক দিক তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জসিম উদ্দিন বলেন, মেলার মূল উদ্দেশ্য দেশের উৎপাদিত নতুন নতুন প্লাস্টিক পণ্য ক্রেতাদের কাছে তুলে ধরা। একই সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানগুলোর আধুনিক প্রযুক্তির মেশিন প্রদর্শনের ব্যবস্থা করা। মেলায় মেশিনারিজ, মোল্ড, কাঁচামাল উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠানসহ দেশে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করবে।

বুধবার দুপুর ১২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ ও এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

এবারের প্লাস্টিক মেলায় ১৫টি ক্যাটাগরিতে ৪৮০টি স্টল থাকবে। বাংলাদেশ ছাড়াও চীন, তাইওয়ান, থাইল্যান্ড, ভারত, ভিয়েতনাম, মালয়েশিয়া ও সংযুক্ত আরব-আমিরাতসহ ১৪টি দেশ থেকে আসা উদ্যোক্তা-ব্যবসায়ীরা অংশগ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিপিজিএমইএর সাবেক সভাপতি এ এস এম কামাল উদ্দিন, ইউসুফ আশরাফ, ফেরদৌস ওয়াহেদ ও সামিম আহমেদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

কামরাঙ্গীচরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু বুধবার

আপডেট সময় ১২:৩২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮