ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কালকিনিতে ট্রাক খাদে পড়ে চালক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

মাদারীপুরে কালকিনি উপজেলায় পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে জিহাদ মুন্সি (২৮) নামে এক চালক নিহত হয়েছেন।

সোমবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের বালীগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার গোলাবাড়ি গ্রামের নান্নু মুন্সির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর থেকে ইউরিয়া সার নিয়ে ট্রাকটি কালকিনি উপজেলায় যাচ্ছিল। উপজেলার কর্নপাড়া নামক স্থানে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক জিহাদ মুন্সির মৃত্যু হয়।

পরে খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম শুরু করে।এ ব্যাপারে ডাসার থানার এসআই মো. দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কালকিনিতে ট্রাক খাদে পড়ে চালক নিহত

আপডেট সময় ০১:৫৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮