ঢাকা ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালে মাছ ধরা নিয়ে পৌর কাউন্সিলরকে পিটিয়ে আহত

অাকাশ জাতীয় ডেস্ক:

খালে মাছ ধরাকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া পৌরসভারওয়ার্ড কাউন্সিলর শিবনাথ রায়কে (৫৮) পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ভ্যানযোগে ছোটকালিয়া গ্রামের নিজ বাড়িতে যাওয়ার সময় কালিয়া-গোপালগঞ্জ সড়কের শামু দাইয়ের বাড়ির কাছে তাকে আহত করা হয়।

আহত কাউন্সিলর ছোট কালিয়া গ্রামের মৃত কুমদ রায়ের ছেলে। তিনি কালিয়া পৌর সভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর। তাকে উদ্ধার করে রাতেই কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোববার তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, কালিয়া পৌরাসভাধীন মির্জাপুর-কার্ত্তিকপুর খালে মাছ ধরাকে কেন্দ্র করে সিতারামপুর গ্রামের মবজেল শেখ ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর শিবনাথ রায় গ্রুপের মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল। এর জের ধরে প্রতিপক্ষ মুকিত শেখ, মবজেল শেখ ও দুলু শেখসহ ১০-১২জন তার ওপর হামলা করে বাম পা ভেঙ্গে দেয়।

এ বিষয়ে কালিয়া থানার ওসি শেখ শমসের আলী দৈনিক আকাশকে বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খালে মাছ ধরা নিয়ে পৌর কাউন্সিলরকে পিটিয়ে আহত

আপডেট সময় ১২:৫৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮