ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ব্যক্তি নয়, পদ্ধতিই হবে দুদকের মুখ্য বিষয়: দুদক চেয়ারম্যান

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘কমিশনে এমন পদ্ধতি সংযোজন করতে চাই, যেখানে ব্যক্তি নয়, পদ্ধতিই হবে মুখ্য বিষয়।পদ্ধতিকেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করতে হলে এডিবিসহ সবার সহযোগিতার প্রয়োজন।’

বুধবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদের সঙ্গে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। এ সময় তারা পারস্পরিক সহযোগিতার বিষয়াদি নিয়ে আলোচনা করেন।

দুদক চেয়ারম্যান বলেন, বাংলাদেশের উন্নয়নে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এক পরীক্ষিত অংশীদার। দুদকের সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন অবকাঠামো, কর্মকর্তাদের প্রশিক্ষণ ও কমিশনের কার্যক্রমকে ডিজিটালাইজড করার ক্ষেত্রে এডিবির ভূমিকা প্রশংসনীয়।

দুদক সম্পর্কে মানুষের ধারণার ইতিবাচক পরিবর্তন হচ্ছে উল্লেখ করে ইকবাল মাহমুদ বলেন, কমিশনের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সরকার, গণমাধ্যম, সুশীল সমাজসহ সাধারণ মানুষের অকৃত্রিম সমর্থন পাওয়া যাচ্ছে। কমিশন শুধু গ্রেফতারর বা প্রতিকারমূলক ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রতিরোধমূলক ব্যবস্থাকেও সামনে নিয়ে এসেছে।

কমিশন মানসিকতা পরিবর্তনের জন্য বিভিন্ন প্রতিরোধমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে জানিয়ে ইকবাল মাহমুদ বলেন, দেশের প্রায় ২১ হাজার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে উত্তমচর্চা বিকাশে ‘সততা সংঘ’ গঠন করা হয়েছে। ছয় শতাধিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ গঠন করা হয়েছে। এসব সততা সংঘের সদস্যদের মাধ্যমে নৈতিক মূল্যবোধ উন্নয়নের চেষ্টা করা হচ্ছে।

এ সময় এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ দুদকের দুর্নীতি প্রতিরোধ, মূল্যবোধ জাগানোর চেষ্টা, প্রযুক্তির ব্যবহার, পদ্ধতিগত সংস্কারমূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করার আশ্বাস দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যক্তি নয়, পদ্ধতিই হবে দুদকের মুখ্য বিষয়: দুদক চেয়ারম্যান

আপডেট সময় ১০:৪০:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮