ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর ঝিনাইদহে শিশুকে ধর্ষণ-হত্যায় যুবকের মৃত্যুদণ্ড আনোয়ার ইব্রাহিমের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী পানি সংকটে ভারত-পাকিস্তান উত্তেজনা, যুদ্ধের ইঙ্গিত খাজা আসিফের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলো এমপিপুত্রকে ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৫ শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা, গুরুত্বপূর্ণ অগ্রগতি নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

জ্যাকব টাওয়ার বাংলাদেশের পর্যটন সম্ভাবনা বাড়িয়েছে: রাষ্ট্রপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

ভোলায় দক্ষিণ এশিয়ার সুউচ্চ জ্যাকব টাওয়ার উদ্বোধন করা হয়েছে। চরফ্যাশন উপজেলা শহরে নির্মিত ওয়াচ টাওয়ারটি বুধবার দুপুরে উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ২২০ ফুট উঁচু টাওয়ারটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২০ কোটি টাকা।

২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে ১৬ তলার এ টাওয়ারের নির্মাণকাজ শুরু হয়। মাটির ৭৫ ফুট নিচে ঢালাই-পাইলিং ফাউন্ডেশনের ওপর সম্পূর্ণ ইস্পাত দিয়ে গড়ে তোলা টাওয়ারটি ৮ মাত্রার ভূমিকম্প সহনীয়।

অনেকটা আইফেল টাওয়ারের আদলে নির্মিত টাওয়ারটির চারদিকে অ্যালুমিনিয়ামের ওপর আছে স্বচ্ছ গ্লাস। চূড়ায় ওঠার জন্য সিঁড়ির সঙ্গে থাকছে ১৩ জন ধারণক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক ক্যাপসুল লিফট।

ওয়াচ টাওয়ারটিতে স্থাপন করা হয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন বাইনোকুলার। যার সাহায্যে পর্যটকরা চরকুকরী-মুকরী, তারুয়া সৈকত এবং বঙ্গোপসাগরের একাংশসহ চারপাশে অবস্থিত ১০০ বর্গকিলোমিটার এলাকা পর্যবেক্ষণ ও উপভোগ করতে পারবেন।

এ ছাড়া রয়েছে বিশ্রামাগার, প্রাথমিক চিকিৎসা আর খাবারের সুব্যবস্থা।

ফ্যাশন স্কয়ারের পাশে নির্মিত টাওয়ারটির উদ্বোধন উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, পর্যটকের আনাগোনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অঞ্চলের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রা বদলে যাবে। অন্যদিকে সরকারি খাতে রাজস্ব আয় বৃদ্ধি পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘মেসিকে নিয়ে লিখতে গেলে একটি পুরো বইও যথেষ্ট নয়’

জ্যাকব টাওয়ার বাংলাদেশের পর্যটন সম্ভাবনা বাড়িয়েছে: রাষ্ট্রপতি

আপডেট সময় ০৯:২৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮