ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরাইল নিজের ধ্বংস ডেকে আনছে: হিজবুল্লাহ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরাইল নতুন করে কোনো ধরনের দুঃসাহস দেখালে দেশটির নিজের ধ্বংস ত্বরান্বিত করবে বলে মন্তব্য করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নেতা সাইয়্যেদ আব্দুল্লাহ সাফিউদ্দিন। সোমবার তেহরানে আল-আকসা মসজিদবিষয়ক এক সম্মেলনে হিজবুল্লাহর প্রতিনিধি বলেন, ইহুদিবাদী ইসরাইলের ধ্বংস অনিবার্য।

আব্দুল্লাহ সাফিউদ্দিন আরও বলেন, আমেরিকার এটা জেনে রাখা উচিত মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিগুলো গুটিয়ে নিতে হবে এবং ইসরাইলও অস্তিত্বহীন হয়ে পড়বে। এটি একটি বাস্তবতা। খবর আরটির।

মুসলমানদের পবিত্র ভূমি বায়তুল মুকাদ্দাসকে দখলদার ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণার নিন্দা জানিয়ে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সাহস জোগাতে এ ঘোষণা দিয়েছেন।

ইরানে নিযুক্ত হিজবুল্লাহ প্রতিনিধি আরও বলেন, আমেরিকা মধ্যপ্রাচ্যে একের পর এক পরাজিত হচ্ছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে এখন হিজবুল্লাহর ওপর চাপ বাড়ানো হচ্ছে বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরাইল নিজের ধ্বংস ডেকে আনছে: হিজবুল্লাহ

আপডেট সময় ১০:৩৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮