ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

বিশ্বে এক ভাগ মানুষের হাতে ৮২ ভাগ সম্পদ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিশ্বজুড়ে ধনীরা আরো ধনী হচ্ছে। সম্পদ দিন দিন পুঞ্জিভূত হচ্ছে গুটি কয়েক ধনীর হাতে। বর্তমানে মাত্র এক ভাগ মানুষের হাতে বিশ্বের ৮২ ভাগ সম্পদ রয়েছে। এভাবে সম্পদের অসমতা বেড়েই চলেছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা অক্সফাম এক গবেষণা প্রতিবেদনে সম্পদের এ বৈষম্যের বিষয় প্রকাশ করেছে। এ বৈষম্যের হার অতীতে এত বেশি ছিল না। অন্য একটি প্রতিবেদনে দেখা যায়, ২০০০ সালেও শীর্ষ এক শতাংশ ধনীর হাতে ছিল প্রায় ৪৫ ভাগ সম্পদ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে অক্সফাম এ রিপোর্টটি প্রকাশ করেছে।

পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বিশ্বে বিলিওনিয়ারের সংখ্যা বেড়েই চলেছে। প্রতি দুই দিনে একজন করে মানুষ বিলিওনিয়ার হচ্ছেন। অক্সফাম জানিয়েছে, বর্তমানে বিশ্বে ২ হাজার ৪৩ জন বিলিওনিয়ার রয়েছেন। এ বিলিওনিয়ারদের সম্পদ গত ১২ মাসে ৭৬২ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।

ওই প্রতিবেদনে নারী বিলিওনিয়ারদের সম্পর্কেও তথ্য তুলে ধরা হয়। যেখানে বলা হয়, পুরুষের চেয়ে নারীরা কম অর্থ উপার্জন করেন। তাদের মজুরিও কম দেয়া হয়। অক্সফামের প্রধান নির্বাহী মার্ক গোল্ডরিং বলেন, এ পরিসংখ্যানে প্রকাশ পেয়েছে বর্তমানে বিশ্বের অর্থনীতিতে যা চলছে, তা মোটেও সুষম নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

বিশ্বে এক ভাগ মানুষের হাতে ৮২ ভাগ সম্পদ

আপডেট সময় ১০:২৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮