ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সহকারী নিখোঁজ

অাকাশ জাতীয় ডেস্ক:

এবার নিখোঁজ হলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেন। শনিবার বেলা ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বছিলা থেকে অজ্ঞাত ব্যক্তিরা তাকে তুলে নিয়ে যায়। এ বিষয়ে হাজারীবাগ থানায় জিডি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বছিলা ব্রিজের কাছে মোতালেব হোসেনের বাড়ির নির্মাণের কাজ চলছে। শনিবার বিকেলে তিনি বাড়ির নির্মাণ কাজ দেখতে যান। এ সময় তিন-চারজন অজ্ঞাত ব্যক্তি নির্মাণাধীন ভবনের নিরাপত্তারক্ষীর কাছে মোতালেব সম্পর্কে জানতে চান। মোতালেব ছাদে আছেন জানার পর তারা সেখানে যায়। পরে বাড়ি ভাড়া নেয়ার কথা বলে তাকে নিচে নামিয়ে এনে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

হাজারীবাগ থানার ওসি মীর আলিমুজ্জামান বলেন, রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শনে যান। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। মোতালেবের গ্রামের বাড়ি ঝালকাঠি। রাজধানীর গ্রিন রোডে সরকারি স্টাফ কোয়ার্টারে তিনি থাকতেন।

এদিকে নিজের ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেন ও শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী নাসির উদ্দিনকে উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রবিবার দুপুরে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘অপহৃতদের উদ্ধারে নির্দেশ দেয়া হয়েছে।’

এর আগে গত বৃহস্পতিবার বনানী এলাকা থেকে নাসির উদ্দিন নামে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মচারী নিখোঁজ হন। এছাড়া শনিবার রাজধানীর গুলশানে লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হোসেন মতিন নিখোঁজ হন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সহকারী নিখোঁজ

আপডেট সময় ১০:৩৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮