ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঝোপের মধ্যে অজ্ঞাত কিশোরের লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

মাগুরার শালিখা উপজেলায় ঝোপের মধ্য থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে ছয়ঘরিয়া এলাকায় মাগুরা-যশোর সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাগুরা-যশোর সড়কের পাশে এ.আর. জুট মিলের সামনে একটি ঝোপের মধ্যে প্রায় ১৫ বছর বয়সী কিশোরের লাশটি পড়ে থাকতে দেখে পথচারীরা। পরে তারা শালিখা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে এবং এ সময় তার মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়।

শালিখা থানার এসআই লিটন চন্দ্র দাস জানান, আঘাতজনিত কারণে ওই কিশোরের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশটি যেখানে পড়ে ছিল সেই এলাকায় রাস্তার পাশে গাছের গায়ে রক্ত লেগে ছিল। দুর্বৃত্তরা তাকে হত্যার পর রাস্তা থেকে ঝোপের মধ্যে ছুড়ে ফেলতে পারে অথবা কোনো পরিবহন থেকেও পড়ে যেতে পারে। তবে ময়নাতদন্তের আগে এ বিষয়ে পরিষ্কার কিছু বলা সম্ভব নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঝোপের মধ্যে অজ্ঞাত কিশোরের লাশ

আপডেট সময় ০৯:০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮