ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফেরিওয়ালা মহিলার মাথাবিহীন লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

মৌলভীবাজার পৌর শহরে এক মহিলার মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টায় শহরের ৫নং ওয়ার্ডের বেরিরচর গুলভাগ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সেলিনা বেগম (৫৫) মৃত খালেক মিয়ার স্ত্রী। সে কাপড় ফেরি করে বিক্রি করত। তিনি দরগামহল্লার একটি ভাড়া বাসায় ছেলে আলম মিয়াকে নিয়ে বসবাস করতেন।

সেলিনা বেগমমের আত্মীয় নাজনিন বেগম জানান, শুক্রবার বাকির টাকা তুলতে খাতা নিয়ে বের হলে দুপুর ২টার পর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। একাধিকবার মোবাইলে কল দিলেও রিসিভ করেননি। শনিবার সকাল ৭টা পর্যন্ত মোবাইলে কল ঢুকেছে। এরপর বন্ধ হয়ে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল সাড়ে ১০টায় পৌর শহরের ৫নং ওয়ার্ডের গুলভাগ হাসান-হোসাইন ভবনের সামনে মুখ বাঁধা বস্তা দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ এসে বস্তা খুলে মাথাবিহীন একজন মহিলার লাশ দেখতে পায়। এ সময় নিহত সেলিনার ছেলে আলম মিয়া (২৮) এসে লাশ শনাক্ত করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়।

মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহম্মদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। তবে কি কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা এখনও বলা যাচ্ছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

ফেরিওয়ালা মহিলার মাথাবিহীন লাশ উদ্ধার

আপডেট সময় ০১:১৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮