ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী নিখোঁজ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর বনানী এলাকা থেকে শিক্ষা মন্ত্রণালয়ের নাসির উদ্দিন নামে এক কর্মচারীকে পাওয়া যাচ্ছে না। বনানী থানায় সন্ধান চেয়ে সাধারণ ডায়েরি করেছেন তার পরিবার। নিখোঁজ নাসির উদ্দিন শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী। তিনি বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চশিক্ষা সরকারী কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের মহাসচিব।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে তার শ্বশুর আব্দুল মান্নান থানায় জিডি করেন বলে বনানী থানার পরিদর্শক (তদন্ত) বোরহান উদ্দিন জানিয়েছেন। বোরহান উদ্দিন জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এ বিষয়ে নিখোঁজ নাসিরের ভায়রা নাইম আহমেদ জুলহাস বলেন, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বনানী ‘আর এম’ নামে একটি গ্রুপে যান নাসির। ওই প্রতিষ্ঠান থেকে বের হয়ে নাসির তার স্ত্রী ও মন্ত্রণালয়ের লোকজনের সঙ্গে কথাও বলেন। কিন্তু দুপুর ২টার পর তার সঙ্গে থাকা দুটি মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

জুলহাস বলেন, এলাকায় একটি ক্লাব প্রতিষ্ঠাকে কেন্দ্র করে কামরুজ্জামান মাহবুব নামে একজনের সঙ্গে তার বিরোধ রয়েছে। এই নিখোঁজ হওয়ার পেছনে তারও হাত থাকতে পারে। রাজধানীর খিলক্ষেত এলাকার লেকসিটি কনকর্ড টাওয়ারে সপরিবারে থাকেন নাসির।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী নিখোঁজ

আপডেট সময় ১২:৩৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮