ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাকের ব্লাস্ট হওয়া চাকার ধাক্কায় এক শিশুর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

হাটহাজারীতে ট্রাকের ব্লাস্ট হওয়া চাকার ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে দক্ষিণ ফতেয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সাদিয়া আক্তার (৬) বিদ্যালয়সংলগ্ন হানিফ সওদাগর বাড়ির আমান উল্লাহর মেয়ে ও দক্ষিণ ফতেয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্র জানায়, স্কুল ছুটির পর বাড়ি যাচ্ছিল সাদিয়া আক্তার। হঠাৎ চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কের চৌধুরী হাটের দক্ষিণে শাহাজালাল স্কুলের সামনে একটি ট্রাকের (চট্ট-মেট্রো-ট-১১-০০৮৮) চাকা ব্লাস্ট হয়। ইটবোঝাইকৃত ট্রাকের পেছনের ব্লাস্ট হওয়া চাকাটি খুলে সাদিয়ার গায়ে পড়ে। এতে সে গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় স্কুলশিক্ষক তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাটহাজারী মডেল থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাংগীর জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাকের ব্লাস্ট হওয়া চাকার ধাক্কায় এক শিশুর মৃত্যু

আপডেট সময় ১১:৩৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮