ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাসপাতালে কাঁদলেন আইভী

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, পূর্ব থেকেই আমাদের ওপর হামলার পরিকল্পনা ছিল। পরিকল্পনা অনুযায়ী আমাদের ওপর হামলা হয়েছে।

তিনি বলেন, সংঘর্ষের সময় আমার ওপর বৃষ্টির মতো ইট ছোড়া হয়েছে। স্বজন ও কর্মীরা মানব ঢাল তৈরি করে আমাকে রক্ষা না করলে আমার অবস্থা আরও ভয়াবহ হতো।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের তিন তলায় সংঘর্ষে আহত হয়ে ভর্তি সাংবাদিক শরীফউদ্দিন সবুজ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলমসহ আহতদের দেখতে গিয়ে এসব কথা বলেন মেয়র আইভী।

এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীনদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে নেতা-কর্মী ও আহত সাংবাদিককে দেখে আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন মেয়র আইভী।

জাহাঙ্গীরসহ আহতদের সঙ্গে কথার সময় মেয়র আইভী বলেন, তোমরা এভাবে একজন মেয়রকে রক্ষা করেছো। সেজন্য আমি কৃতজ্ঞ। তোমরা যেভাবে আমার আঘাত তোমাদের ওপর নিয়েছো সেজন্য আমি তোমাদের কাছে ঋণী। আমি যেন মেয়রের সকল দায়িত্ব পালন করতে পারি দোয়া করিও। আমি তো টাকা পয়সা দিয়ে কারও সঙ্গে সম্পর্ক রাখতে পারি না, আর সম্পর্ক করিও না। তোমরা আমাকে ভালোবেসে বিনা স্বার্থে বিনা লাভে রক্ষা করেছো। তাই তোমাদের প্রতি আমার ভালোবাসা থাকলো।

এ সময় মেয়র আইভীর সঙ্গে উপস্থিত ছিলেন- কাউন্সিলর অসিত বরন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা কাউসার আহমেদ পলাশ, জেলা আওয়ামী লীগ নেতা আলী আহমেদ রেজা উজ্জ্বল, আলী আহমেদ রেজা রিপন ও মেয়রের ব্যক্তিগত সহকারী আবুল হোসেন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাসপাতালে কাঁদলেন আইভী

আপডেট সময় ০৪:৩৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮