ঢাকা ১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদের দিন রামিসার পরিবারের সঙ্গে রিজভীর সাক্ষাৎ, জানালেন সমবেদনা ট্রাম্পের হুমকির নিন্দা জানিয়ে ওমানের পাশে থাকার ঘোষণা ইরানের নির্ধারিত ১২ ঘণ্টার আগেই কোরবানির বর্জ্য অপসারণ সম্ভব : এলজিআরডি প্রতিমন্ত্রী তদন্তের প্রেক্ষিতে আদ্-দ্বীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী সেনাসদস্যদের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাল ইরান

মুন্সীগঞ্জে ভাইকে বাঁচাতে গিয়ে বোনেরও মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ভাইকে বাঁচাতে পুকুরে নেমে বোনেরও মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার দুপুর ১২টায় রাজানগর ইউনিয়নের তেঘরিয়া মিরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হুজাইফা (৪) ও রোবাইয়া (৩) তেঘরিয়া গ্রামের মীরাপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মমিন উদ্দিনের সন্তান।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের পুকুরে হুজাইফা খেলা করতে নামলে পানিতে ডুবে যায়। এ সময় ভাইকে বাঁচাতে ছোট বোন রোবাইয়া পুকুরে নামলে সে-ও পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা পুকুর থেকে তাদের ভাসমান লাশ উদ্ধার করেন।

রাজানগর ইউনিয়ন ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সারোয়ার লস্কর জানান, বাড়িতে ছেলেমেয়েকে দেখতে না পেয়ে তাদের বাবা-মা চারদিকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে পুকুরে তাদের শরীর ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ ব্যাপারে সিরাজদিখান থানার (ওসি) তদন্ত মো. হেলাল উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নেই ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

মুন্সীগঞ্জে ভাইকে বাঁচাতে গিয়ে বোনেরও মৃত্যু

আপডেট সময় ১০:৪০:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮