ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

কিশোরগঞ্জে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা গ্রেফতার

গ্রেফতার সেই ভূমি অধিগ্রহণ কর্মকর্তা

অাকাশ জাতীয় ডেস্ক:

পিরোজপুর জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তাকে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তাকে পিরোজপুর সার্কিট হাউসের সামনে থেকে গ্রেফতার করেন দুর্নীতি দমন কমিশনের বরিশাল বিভাগীয় কার্যালয় ও বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বিশেষ টিমের সদস্যরা।

আটক মো. সেতাফুল ইসলাম সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে কিশোরগঞ্জে কর্মরত ছিলেন।

দুদক জানায় এলএ-কেসের (ভূমি অধিগ্রহণ মামলা) বিপরীতে সরকারের ৫ কোটি টাকা আত্মসাতের মামলায় তাকে গ্রেফতার করা হয়। কিশোরগঞ্জ জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে কর্মকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তিনি এসব অপকর্ম করেন।

এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক মো. সিফাত উদ্দিন জানান, গ্রেফতারের আগেই বুধবারই দুদকের সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের সহকারী পরিচালক রাম প্রসাদ মণ্ডল বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, একজন কর্মকর্তার মাধ্যমে মামলাটি পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

কিশোরগঞ্জে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা গ্রেফতার

আপডেট সময় ১০:১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮