ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হকার বসানো নিয়ে অস্ত্রের শোডাউন

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় রাস্তায় হকার বসানোকে কেন্দ্র করে অস্ত্রের শোডাউন দেখা গেছে। এরমধ্যে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের শোডাউন দেখা যায়।

মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ এলাকায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তাপ শুরু হয়। এদিন বিকেলে প্রায় ঘণ্টাখানেক বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। সে সময় তিনি ফুটপাতে হকারদের বসার নির্দেশ দেন। পরে হকারদের ঠেকাতে মঙ্গলবার বিকেলে সেলিনা হায়াৎ আইভী নগর ভবন থেকে শত শত নেতাকর্মী নিয়ে শহরের চাষাঢ়ায় যান।

পরে তিনি দোকানদারদের সঙ্গে কথা বলে ফিরে যাচ্ছিলেন। এসময় নীল রংয়ের জিন্সের জ্যাকেট পরা এক ব্যক্তি অস্ত্র তাক করে সকলকে ভয় দেখান এবং হত্যার হুমকি দেন। এসময় আইভীর সমর্থকরা কৌশলে ওই ব্যক্তিকে প্রতিহত করে। এসময় তার অস্ত্র উধাও হয়ে যায়। পরে সাংসদ শামীম ওসমান ও মেয়র আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়া হয়।

এরপর থেকে পুরো এলাকা রণক্ষেত্র তৈরি হয়ে যায়। দুইজনের সমর্থকরা নানান দেশীয় অস্ত্র নিয়ে শোডাউন দিতে দেখা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো সংঘর্ষ চলছে। এতে মেয়র আইভীসহ অন্তত ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় পুলিশকে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দেখা যায়।

বর্তমানে নারায়ণগঞ্জ শহরে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, সড়ক থেকে হকার উচ্ছেদ করাকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য ও মেয়রের মধ্যে বেশ কয়েকদিন ধরেই পাল্টাপাল্টি বাক্য বিনিময় হচ্ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হকার বসানো নিয়ে অস্ত্রের শোডাউন

আপডেট সময় ০৭:১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮