ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রীকে নিয়ে উধাও অফিস সহকারী

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মহিলা কলেজের অফিস সহকারী রাজন রায় ওই কলেজের এক ছাত্রীকে নিয়ে পালিয়ে গেছেন। গত শনিবার সকালে তিনি ছাত্রীকে নিয়ে পালিয়ে যান।

মঙ্গলবার দুপুর পর্যন্ত ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। রাজন রায় এবং ওই কলেজছাত্রী পৌরশহরের ৬ ওয়ার্ডের একই এলাকার বাসিন্দা। এ ব্যাপারে কলেজছাত্রীর বাবা আখাউড়া থানায় অভিযোগ দিয়েছেন। এ নিয়ে অভিভাবক মহলে নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে। এর আগেও ওই কলেজের দুজন শিক্ষক ছাত্রীকে নিয়ে পালিয়ে যান।

নিখোঁজ ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় মহিলা কলেজের ২য় বর্ষের ওই ছাত্রী শনিবার সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে হয়। দুপুরের পরও বাসায় না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকে। পরে লোক মারফত জানতে পারেন কলেজের অফিস সহকারী রাজন রায় ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে গেছে।

মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাম প্রকাশ করার অনুরোধ করে বলেন, অফিস সহকারী রাজন ৫ দিনের ছুটিতে আছে। ছাত্রীকে নিয়ে পালানোর বিষয়টি ছাত্রীর পরিবারের কাছ থেকে শুনেছি। পরিচালনা কমিটির সাথে পরামর্শ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ছাত্রীর বাবা বিষয়টি স্বীকার করে বলেছেন মেয়েকে উদ্ধারে চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রীকে নিয়ে উধাও অফিস সহকারী

আপডেট সময় ০৫:১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮