ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ত্রিপলি বিমানবন্দরে জঙ্গি হামলায় নিহত ২০

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

লিবিয়ার রাজধানী ত্রিপলির আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার এক হামলায় ২০ জন নিহত ও অপর ৬৯ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে বেসামরিক লোকজন রয়েছে। এই ঘটনার পর বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে।

ত্রিপলি’র ফিল্ড হসপিটালের পরিচালক আব্দুদদায়েম আল-রাবরি বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, এমইটিগা আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘর্ষের ঘটনায় অনেকে গুরুতর এবং অনেকে সামান্য আহত হয়েছে।

এর আগে রাবরি আহতদের চিকিৎসায় এগিয়ে আসার জন্য সকল চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীকে নির্দেশ দেন। তিনি আরো জানান, সোমবার সকালে ভারী অস্ত্রে সজ্জিত হয়ে একদল হামলাকারী বিমানবন্দরে হামলা চালায়।

স্পেশাল ডিটারেন্ট ফোর্স-এর পক্ষ থেকে বলা হয়েছে, ‘অপরাধীদের ওই জঙ্গি বাহিনী বশির আল-বাকারাহ নামে পরিচিত। এরা জেল থেকে পালিয়ে মিলিশিয়া বাহিনীতে যোগ দিয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দরটিতে হামলাকারীদের সবাই পলাতক রয়েছে। ডেটারেন্ট ফোর্স তাদের সন্ধান করছে।’

বর্তমানে পরিস্থিতি নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে বলে ডেটারেন্ট ফোর্স নিশ্চিত করেছে। বেসামরিক বিমান কর্তৃপক্ষের প্রধান নসর-আদদ্বীন শায়েব আল-আইন বলেন, নিরাপত্তাজনিত কারণে বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

তিনি আরো বলেন, ‘সংঘর্ষ অব্যাহত থাকার কারণেই বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। সংঘর্ষ থেমে গেলে এবং নিরাপত্তা নিশ্চিত হলে আমরা আবার বিমান চলাচল শুরুর অনুমতি দিব।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ত্রিপলি বিমানবন্দরে জঙ্গি হামলায় নিহত ২০

আপডেট সময় ০৪:৪৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮