ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আগস্টে আসছে ফেসবুক টিভি

অাকাশ আইসিটি ডেস্ক:

বর্তমান সময়ে শীর্ষ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যোগ করার মাধ্যমে সবসময় ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় থাকার চেষ্টার কমতি নেই এই মাধ্যমটির।তবে এবার বোধ হয় অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম এর চেয়ে কয়েক ধাপ এগিয়েই গেল ফেসবুক। কারণ আগস্টে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে ফেসবুক টিভি।

টেক সাময়িকী ব্লুমবার্গ এ প্রকাশিত এক রিপোর্ট অনুসারে, আগামী দুই সপ্তাহের মধ্যেই চালু হতে যাচ্ছে ফেসবুক টিভি। ফেসবুক ইতিমধ্যেই তাদের এই নতুন পরিষেবা ‘ফেসবুক টিভি’র অংশীদারদেরকে তাদের ‘স্পটলাইট’ শো এর প্রথম পর্ব জমা দিতে বলে দিয়েছে। এই অনুষ্ঠানগুলোর দৈর্ঘ্য হবে কমপক্ষে ৫ থেকে ১০ মিনিট, যা ‘ফেসবুক টিভি’র ক্ষেত্রে ফেসবুকের সঙ্গে অংশীদারিত্বে থাকা মিডিয়া কোম্পানিগুলো তৈরি করবে। এসব শো এর ৪৫ শতাংশ বিজ্ঞাপন রাজস্ব পাবে মিডিয়া কোম্পানিগুলো।

ফেসবুকের একজন মুখপাত্র অবশ্য এ তথ্য প্রত্যাখ্যান করেছেন। বরং তার দেয়া তথ্যমতে, ফেসবুকের ভবিষ্যতের টিভি প্রোগ্রামগুলো যা ফেসবুক পরবর্তীতে চালু করার পরিকল্পনা করছে তা হবে ২০-৩০ মিনিটের যা একমাত্র ফেসবুকের মালিকানাধীন অনুষ্ঠানই হবে। ‘ফেসবুক টিভি’তে যেসব মিডিয়া কোম্পানি অংশীদার তাদের মধ্যে রয়েছে নাইন মিডিয়া গ্রুপ, বাজফিড, এটিটিএন এবং ভক্স মিডিয়া (যার মালিক দ্য ভার্জ)।

এই টিভি অনুষ্ঠানগুলো মূলত জুন মাসেই ‘ফেসবুক টিভি’তে মুক্তি পাওয়ার কথা ছিল। বিলম্বিত হয়ে তা এখন আগস্টে মুক্তি পেতে যাচ্ছে। তবে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অবশ্য ব্লুমবার্গকে বলেছেন যে, এক্ষেত্রে আরো বিলম্ব ঘটতেই পারে।ফেসবুক এক বিবৃতিতে বলেছে যে, তারা প্যাকড নিউজ ফিডের চেয়ে এখন ‘ফেসবুক টিভি’র ভিডিও এর জন্য বিজ্ঞাপন দিতে বিজ্ঞাপনদাতাদের কাছে বেশি করে আহবান জানাচ্ছেন।

এ থেকেই বুঝা যায় যে কোম্পানিটি দীর্ঘমেয়াদী বিনোদনের দিকে ধাবিত হচ্ছে, যা হতে যাচ্ছে কোম্পানিটির আয়ের প্রধান হাতিয়ার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আগস্টে আসছে ফেসবুক টিভি

আপডেট সময় ০১:০৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭