ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী সাংবাদিক পেটানো ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত নিষিদ্ধ সংগঠনকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, প্রতিহত করা হবে: নবীউল্লাহ নবী একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া বাজেট প্রণয়ন করেন আমলারা, এমপিদের ভূমিকা গলাবাজি: জামায়াত এমপি ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’:স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশের গুণী মানুষদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান মঈন খানের মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী

গোপালগঞ্জে ট্রলির ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

গোপালগঞ্জে ট্রলি চাপায় চম্পা মণ্ডল নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।

চম্পা গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২য় বর্ষের ছাত্রী। তিনি খুলনা জেলার দাকোপ উপজেলার ডালিয়াখালী গ্রামের সুদেব মন্ডলের মেয়ে।

এদিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে ব্যারিকেট দিয়ে অবেরোধ শুরু করেন। পরে তারা ঘোনাপাড়ায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। রাত ১০ টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জিদান পরিবহনের একটি বাস ভাংচুর করে। এ সময় সড়কের দু’ পাশেযানবাহন আটকা পড়ে। রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসির অনুরোধে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা জানান, বিশ্ববিদ্যালয়ের শীতের ছুটিতে চম্পা গ্রামের বাড়িতে যায়। আগামীকাল রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে। ক্লাসে যোগ দিতে খুলানা থেকে বাসে করে ওই ছাত্রী ঘোনাপাড়া আসেন। বাস থেকে নামার পর একটি ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী

গোপালগঞ্জে ট্রলির ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

আপডেট সময় ১১:২৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮