ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অনলাইন পেমেন্টে প্ল্যাটফর্ম আইপে’র যাত্রা শুরু

আকাশ আইসিটি ডেস্ক:

গুলশান-১ এভিনিউয়ের আইপের প্রধান কার্যালয়ে সম্প্রতি এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকারিয়া স্বপন। এ সময় আইপের চেয়ারম্যান মো. শহিদুল আহসান, পরিচালক মো. মিজানুর রহমান, মানজানুর রাহমান, রেজাউল হোসেন, রেহনুমা আহসান, মোহাম্মদ নুরুল আমিন এবং উপদেষ্টাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জাকারিয়া স্বপন জানান, আইপে হলো বাংলাদেশে প্রথম অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম এবং এটি সম্প্রতি তার বেটাফেজটি সম্পন্ন করেছে। এখন মার্কেট অপারেশনের জন্য এটি সম্পূর্ণরূপে প্রস্তুত। আইপে দৈনিক লেনদেনের জন্য একটি নিরাপদ পেমেন্ট সিস্টেম। যে কোনো ব্যক্তি তাদের মোবাইল ফোন বা কম্পিউটার থেকে ইন্টারনেটে সংযুক্ত হয়ে এটি ব্যবহার করতে পারবেন।

আইপের ব্যবহার সম্পর্কে তিনি বলেন, এই ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে গ্রাহক টাকা পেমেন্ট, সেন্ড, রিকোয়েস্ট ও রিসিভ, মোবাইল ব্যালেন্স রিচার্জ, অনলাইন শপিং এবং আরও অনেক সার্ভিসের সুবিধা নিতে পারবেন। আইপে বাংলাদেশে ক্যাশলেস সমাজ তৈরি করতে ও দেশের ফিনটেক জগতকে বদলে দিতে কাজ করছে।

প্রসঙ্গত, আইপে সিস্টেমস লিমিটেড বাংলাদেশ ব্যাংক কর্তৃক পিএসপি (পেমেন্ট সার্ভিস প্রদানকারী) হিসাবে সেবা প্রদানের জন্য অনুমোদন প্রাপ্ত। যেকোনো বাংলাদেশি নাগরিক অ্যাপল অথবা গুগল প্লে স্টোর থেকে (iPay Bangladesh লিখে সার্চ দিয়ে) এটি ডাউনলোড করে নতুন একাউন্টের জন্য সাইন আপ করতে পারবেন। এছাড়া ওয়েবসাইট ipay.com.bd ঠিকানা থেকেও নতুন একাউন্ট করতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অনলাইন পেমেন্টে প্ল্যাটফর্ম আইপে’র যাত্রা শুরু

আপডেট সময় ০৪:২৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮