ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অবশেষে ঢাকা ছাড়লেন মাওলানা সাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

নানা নাটকীয়তার পর অবশেষে ঢাকা ছাড়লেন দিল্লির মাওলানা মুহাম্মদ সাদ। আলেমদের ব্যাপক বিরোধিতার মুখে সরকারি সিদ্ধান্তে তিনি বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ না করেই দিল্লি ফিরে যাচ্ছেন।

শনিবার সকালে তিনি সফরসঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। বেলা ১১টায় তার ফ্লাইট নির্ধারিত থাকলেও কুয়াশার কারণে তা কিছুটা বিলম্ব হয়। বেলা ১২টার দিকে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।

দিল্লির মাওলানা সাদ তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি। ২০১৫ সাল থেকে তিনি বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত পরিচালনা করে আসছেন। সম্প্রতি বেশ কিছু বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে আলেমদের বড় একটি অংশ তার বিরোধিতা করে আসছে। তিনি যেন এবারের বিশ্ব ইজতেমায় অংশ নিতে না পারেন এ ব্যাপারে আলেমদের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে। সরকারের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠকও হয়েছে।

বিরোধিতার মুখেই গত বুধবার মাওলানা সাদ ঢাকায় আসেন। এই খবরে বিক্ষোভে ফেটে পড়ে আলেম-ওলামারা। বিমানবন্দরের সামনে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। ঢাকার বিভিন্ন মাদ্রাসা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে এই ইস্যুতে বিক্ষোভ হয়। মাওলানা সাদকে যেকোনো মূল্যে ইজতেমায় অংশগ্রহণ করা থেকে বিরত রাখা হবে বলে তারা ঘোষণা দেন।

গত বৃহস্পতিবার তাবলিগের দুই পক্ষকে নিয়ে সচিবালয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বৈঠক শেষে তিনি জানান, এ ব্যাপারে সুন্দর সমাধান হয়েছে। মাওলানা সাদ কাকরাইলে অবস্থান করলেও তিনি বিশ্ব ইজতেমায় অংশ নেবেন না। এছাড়া সুবিধাজনক সময়ে মাওলানা সাদ ঢাকা ত্যাগ করবেন বলেও জানান মন্ত্রী।

এদিকে মাওলানা সাদ কাকরাইলে অবস্থান করার খবরে শুক্রবার তার অনুসারীরা ইজতেমা থেকে কাকরাইল মসজিদে ছুটে আসেন। সেখানে মাওলানা সাদ জুমার নামাজে ইমামতি করেন এবং তার অনুসারীদের উদ্দেশ্যে বয়ানও করেন। শুক্রবার রাতে তিনি জেলার জিম্মাদারদের (দায়িত্বশীল) সঙ্গে বৈঠকে বসেন।

মাওলানা সাদের অনুপস্থিতিতে এবার বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশি আলেম হাফেজ মাওলানা যোবায়ের আহমদ। তিনি কাকরাইল মসজিদের অন্যতম শীর্ষ মুরব্বি। তিনিই প্রথম বাংলাদেশি আলেম হিসেবে মোনাজাত পরিচালনা করতে যাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অবশেষে ঢাকা ছাড়লেন মাওলানা সাদ

আপডেট সময় ০৩:২৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮