ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দুর্ঘটনায় নকুল কুমারের দুই সহশিল্পী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুর্ঘটনার কবলে পড়েছে শিল্পী নকুল কুমার বিশ্বাসের দুই সহশিল্পী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আজীমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এজাজুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। নিহতরা হলেন নকুল কুমার বিশ্বাসের সংগীত দলের সহশিল্পী অহিদউদ্দিন সুজাত (৩৮) এবং মোশাররফ হোসেন (৩৭)। তাদের লাশ হাইওয়ে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তারা মারা যায়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, শিল্পীদের বহনকারি মাইক্রোবাসটি বেনাপোল থেকে মাওয়া হয়ে ঢাকায় যাচ্ছিল। ঘন কুশায়ার কারণে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক অর্জুন কুমার জানান, হাসপাতালে ভর্তি দুইজনের মধ্যে দীপকের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আহত নিমাই অনেকটা শঙ্কামুক্ত। আমার তাদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

দুর্ঘটনায় নকুল কুমারের দুই সহশিল্পী নিহত

আপডেট সময় ০৩:২৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮