ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু

অাকাশ জাতীয় ডেস্ক:

তুরাগ তীরে শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বয়ান করছেন সৌদি আরব তাবলিগের মুরব্বি শেখ ওমর খতিব। বয়ান তরজমা করছেন বাংলাদেশের মো. আবদুল মতিন।

কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে মুসল্লিরা ময়দানে সমবেত হয়েছেন। তাদের ইবাদত-বন্দেগি, জিকির-আসগারে বৃহস্পতিবারই ময়দান পেয়েছে চেনা রূপ। আজ জুমায় শরিক হবেন কয়েক লাখ মুসল্লি। বিদেশি মুসল্লিদের অনেকে এরই মধ্যে ময়দানে এসেছেন। অনেকেই পৌঁছাবেন আজ। আয়োজকরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দুই হাজারের বেশি বিদেশি মেহমান ময়দানে এসেছেন। বিদেশি যারা বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে চিল্লায় ছিলেন তাদের বেশিরভাগই ময়দানের পথে রয়েছেন।

এবারের ময়দানে যোগ দিচ্ছেন না মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভি। কওমিপন্থী আলেম, হেফাজতে ইসলাম ও তাবলিগ কর্মীদের একাংশের বিরোধিতার মুখে তিনি ফিরে যাচ্ছেন দিল্লিতে। তবে তাদের প্রতিনিধিরা ইজতেমায় অংশ নেবেন।

ইজতেমার বাইরে মাওলানা সাদকে নিয়ে বিতর্ক থাকলেও ময়দানে এর প্রভাব বৃহস্পতিবার পর্যন্ত দেখা যায়নি। মুসল্লিরা নিয়মিত কাজ ও ইবাদতে ব্যস্ত সময় কাটিয়েছেন। ভোলা থেকে আসা নজির উদ্দিন বলেন, মাঠে আমরা ধর্মের কাজে এসেছি। মুরব্বিদের বয়ান শুনছি। আল্লাহকে রাজি-খুশি করে চলব। অন্য কিছুতে মনোযোগ দেয়া বা কারও উদ্দেশ্যপূরণ নিয়ে ভাবছি না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু

আপডেট সময় ১১:০৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮