ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার’ মালয়েশিয়ার পথে সস্ত্রীক প্রধানমন্ত্রী, সঙ্গে ৮ মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ আমাদের নেতাকর্মীদের দিকে বাঁকা চোখে তাকালে খবর আছে:বিরোধীদলকে এমপি ফরিদা ইয়াসমিন ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে : র‌্যাব দেশকে এভিয়েশন হাবে পরিণত করতে মহাপরিকল্পনা পূর্বশর্ত: বিমানমন্ত্রী ইউক্রেনে রাশিয়ার বোমা হামলায় নিহত ৫ এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খান

রাজনীতিবিদরা ভাল হলে পুলিশও ভাল হবে: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিবিদরা ভাল হলে পুলিশও ভাল হবে। রাজনীতিকরা চাঁদাবাজি করে বলে পুলিশওচাঁদাবাজি করে। কে কত চাঁদা পান, কে কত মাসোয়ারা নেন সে তথ্য আমার কাছে রয়েছে।

তিনি বলেন, রাজনীতিবিদরা নিজেদের পছন্দমত ওসি খোঁজেন, এসপি খোঁজেন। ওসি, এসপি কথা না শোনলে তাকে পরিবর্তন করতে উঠে পড়ে লেগে যান। রাজনীতিবিদদের এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে।

বৃহস্পতিবার পুলিশ সপ্তাহের চতুর্থ দিনে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, মনে রাখতে হবে মেধা দিয়ে এখানে এসেছেন। কারও দয়ায় নয়। সুতরাং রাজনীতিবিদদের তাবেদারি না করে বাহিনীর নিয়ম মেনে দায়িত্ব পালন করতে হবে। নৈতিকভাবে যখন পুলিশ আরও শক্তিশালী হবে তখন পুলিশের ওপর সাধারণ মানুষের আস্থা আরও বেড়ে যাবে।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান ডিআইজি মনিরুল ইসলামের পরিচালনা ও ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পুলিশের অতিরিক্ত আইজি (প্রশাসন) মোখলেসুর রহমান, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া প্রমুখ। উপস্থিত ছিলেন র্যাবের ডিজি বেনজির আহমেদসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন, আপনারা যখন আমাকে সফল মন্ত্রী বলেন আমি তখন কষ্ট পাই। কারণ আমি এখনো সফল হতে পারিনি। এখনো সড়ক পথে ২০ মিনিটের পথ যেতে সময় লাগে ২ ঘণ্টা। জ্যামের কারণে রাস্তায় রোগী ছটফট করে মারা যায়। তাহলে আমি সফল কিভাবে?

তবে রাজনীতিবিদ হিসেবে আমি সফল। আমি এমন একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক যে দলটি মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে। যে দলের নেতা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে দলের নেত্রী শেখ হাসিনার মত সাহসী নেত্রী।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে একটি দল সুযোগ নেয়ার চষ্টো করছে। নির্বাচন কমিশনারের অধীনে নির্বাচন হবে, শেখ হাসিনার অধীনে নয়। অনেকে নির্বাচনে সেনা মোতায়েন কথা বলছে, অথচ পুলিশ সারা বছর আমাদের নিরাপত্তা দিয়ে যাচ্ছে।

পুলিশের আইজি এ কে এম শহিদুল হক বলেন, পুলিশ যে ঝুঁকি নিয়ে কাজ করে সে হিসেবে তারা কিছুই পাচ্ছে না। পুলিশের পদোন্নতির ক্ষেত্রে অবহেলা রয়েছে। অনেক সময় প্রধানমন্ত্রী বললেও পুলিশের কাজ আটকে থাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

রাজনীতিবিদরা ভাল হলে পুলিশও ভাল হবে: কাদের

আপডেট সময় ১২:২১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮