ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী স্ত্রীকে ভিডিও কলে রেখে গ্রামপুলিশের আত্মহত্যা চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার হরমুজ অতিক্রমের চেষ্টা করা দুই জাহাজ জব্দ করেছে আইআরজিসি

তুষারের চাদরে ঢাকা সাহারা মরুভূমি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুষারের চাদরে ঢাকা পড়েছে ধূ ধূ বালির সাহারা মরভূমি। গত ৪০ বছরের মধ্যে এ নিয়ে তৃতীয় বারের মতো সাহারায় তুষারপাতের ঘটনা ঘটল।

তথ্য বলছে, এর আগে ১৯৭৯ সালে তুষারপাত হয়েছিল সাহারায়। তার আগে সাহারায় তুষারপাতের ঘটনা জানা যায় না। সে বছর আলজেরিয়ার বিশাল অঞ্চল জুড়ে বরফ পড়েছিল। আধ ঘণ্টার জন্য নাকি স্তব্ধ হয়ে গিয়েছিল ট্রাফিক। ২০১৬ সালের ডিসেম্বরে শেষ বার বরফ পড়েছিল সাহারায়।

গত রবিবার ভোর থেকেই বরফ পড়তে শুরু করে সাহারার কোলঘেঁষা আলজেরিয়ার ছোট্ট শহর আইন সেফরাতে। ভূমধ্যসাগর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরের এই শহর দক্ষিণ আলজেরিয়ায় অবস্থিত। আলজেরিয়ার এই শহরকে মূলত সাহারা মরুভূমির প্রবেশদ্বার বলা হয়।

দ্য ইন্ডিপেন্ডেন্টের খবর অনুযায়ী, ওই শহরের একেক জায়গায় ৪০ সেন্টিমিটার পর্যন্ত পুরু বরফ পড়েছিল। ইউরোপের মারাত্মক ঠান্ডা আবহাওয়ার জন্যই এই তুষারপাত বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

নিউইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের কোলন বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞানী স্টেফান ক্রোপলিন বলেছেন, আয়তনে সাহারা এতটাই বড় যে, সর্বত্র নজর রাখা প্রায় অসম্ভব। ফলে এটা নিশ্চিত ভাবে বলা সম্ভব নয় যে, সাহারায় গত ৪০ বছরে তিন বারই মাত্র বরফ পড়েছে। এটাও হতে পারে যে, নজরদারির বাইরের কোনও অঞ্চলে এর মধ্যেও তুষারপাত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

তুষারের চাদরে ঢাকা সাহারা মরুভূমি

আপডেট সময় ০৫:১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮