ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

চাঁদপুরে আগুনে দগ্ধ দুই শিশু

অাকাশ জাতীয় ডেস্ক:

চাঁদপুরে আগুন দিয়ে খেলা করতে গিয়ে মীম নামে আট বছরের এক শিশু এবং মোমের আগুনে আলিফ নামের তিন বছরের এক শিশুর শরীর পুড়ে গেছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

বুধবার বিকালে চাঁদপুর-শরীয়তপুর লাগোয়া ভেদেরগঞ্জ উপজেলার সখিপুর কাঁচিকাটা প্রধানিয়া বাড়িতে এবং চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর এলাকার মিজি বাড়িতে ঘটনা দুটি ঘটে।

অভিভাবকের সঙ্গে আলাপকালে জানা যায়, শিশু মীম বিকাল তিনটায় তার সঙ্গীদের নিয়ে খেলা করছিল। এক পর্যায়ে সে বাড়ি থেকে দিয়াশলাই এনে শুকনো খড়ের মধ্যে আগুন লাগিয়ে শিশুদের নিয়ে আনন্দে মেতে উঠে। হঠাৎ খেলার ছলে মীমের শরীরে থাকা জামায় আগুন লেগে যায়। মুহূতের মধ্যে আগুন পুরো গায়ে ছড়িয়ে পড়ে। তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে পানি দিয়ে আগুন নেভালেও ততক্ষণে তার পুরো শরীর পুড়ে যায়।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুরে নিয়ে আসে। রাত ৯টার দিকে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করেন।

অপর দিকে বিকাল ৪টায় সদর উপজেলার বিষ্ণুপুর এলাকার মিজি বাড়িতে তিন মাসের শিশু আলিফকে ঘরে বিছানায় শোয়ায়ে রেখে তার মা একটি মোম জ্বালিয়ে রান্নাঘরে যান। এরই মধ্যে শিশুর শরীরে মোমের আগুন লেগে পুরো শরীর ঝলসে যায়। তার চিৎকারে শিশুর মা দৌড়ে এসে আগুন নেভালেও পুরো শরীর আগুনে পুড়ে যায়।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে এনে ভর্তি করা হয়। পরে তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে আগুনে দগ্ধ দুই শিশু

আপডেট সময় ০১:৪৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮