ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবারের ইজতেমায় অংশ নিচ্ছেন না মাওলানা সাদ: ডিএমপি

অাকাশ জাতীয় ডেস্ক:

ভারতের তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভি এবারের ইজতেমায় অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া গণমাধ্যমকে বলেন, ‘এখন পর্যন্ত সরকারের যে সিদ্ধান্ত, তাতে দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ টঙ্গীর বিশ্ব ইজতেমায় যাচ্ছেন না। তাকে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে রাজধানীর কাকরাইল মসজিদে রাখা হয়েছে।’

বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের অংশগ্রহণের বিরোধিতা ও তাবলিগ জামাতের একাংশের আন্দোলনের কারণে এমন সিদ্ধান্ত নেয়া হল।এবারের ইজতেমায় মাওলানা সাদ যাতে অংশ নিতে না পারে, সে জন্য আগে থেকেই বিরোধিতা করে আসছিল তাবলিগ জামাতের একাংশ।

বুধবার সাদের আগমনের খবর পেয়ে সকাল থেকে বিমানবন্দর চত্বরে বিক্ষোভ করেন তাবলিগের একাংশের সমর্থক মুসল্লিরা। পরে মাওলানা সাদ বিশ্ব ইজতেমা ময়দানে যাবেন না পুলিশের পক্ষ থেকে, এমন আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করা হয়।

এর আগে বিকাল সাড়ে ৩টায় তাকে পুলিশ পাহারায় বিমানবন্দর থেকে কাকরাইল মসজিদে নেয়া হয়।

উল্লেখ্য, মাওলানা সাদ ‘তাবলিগ করা ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না’ বলে বক্তব্য দেয়ায় তার বিরুদ্ধে অবস্থান নেয় ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা।সেখান থেকে মাওলানা সাদকে এ বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়। কিন্তু তিনি উল্টো যুক্তি দেন। এ নিয়ে মাওলানা সাদের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে।

একপর্যায়ে দেওবন্দ মাদ্রাসার অনুসারী বাংলাদেশের আলেমরা তার বিরুদ্ধে অবস্থান নেন। তারা তাকে টঙ্গীতে বিশ্ব ইজতেমায় আসতে না দেয়ার সিদ্ধান্ত নেন।তাবলিগ জামাতের বাংলাদেশ শাখার ১১ শূরা সদস্যের মধ্যে ছয়জনই আলেমদের এ সিদ্ধান্তকে সমর্থন করেন।

তুরাগ নদের তীরে টঙ্গীতে শুক্রবার থেকে শুরু হচ্ছে দাওয়াতে তাবলিগের ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নিতে এর মধ্যেই মুসল্লিরা ময়দানে আসতে শুরু করেছেন। মুসল্লিদের পদচারণায় ময়দানের অনেকাংশ মুখর হয়ে উঠেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবারের ইজতেমায় অংশ নিচ্ছেন না মাওলানা সাদ: ডিএমপি

আপডেট সময় ০১:৩৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮