ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাংবাদিককে ডিআইজি মিজানের হুমকিতে ক্র্যাবের উদ্বেগ

অাকাশ জাতীয় ডেস্ক:

ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও প্রচার করায় বিশেষ প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)। মঙ্গলবার রাতে ফোনে তাদের হুমকি দেয়া হয়।

বুধবার এক যুগ্ম বিবৃতিতে ক্র্যাব সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক সরোয়ার আলম বলেন, এক নারীকে জোর করে বিয়ে ও তার উপর নির্মম নির্যাতনের সংবাদ প্রচার করায় পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান মঙ্গলবার রাতে দুই সাংবাদিককে ফোন করে হত্যার যে হুমকি দিয়েছেন তা শুধু অপেশাদার আচরণই নয়, রীতিমতো সীমা লংঘনের সামিল।

তারা আরও বলেন, এমন হুমকি প্রচলিত আইনে ফৌজদারি অপরাধ। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকরা যে পুলিশি হয়রানির শিকার হচ্ছেন- এ ঘটনা তার আরেকটি জ্বলন্ত প্রমাণ।

দুই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ডিআইজি মিজানুর রহমানের লাইসেন্সকৃত ব্যক্তিগত পিস্তলটি পুলিশের হেফাজতে নেয়ারও দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। একই সঙ্গে ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।

উল্লেখ্য, সম্প্রতি ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে এক নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে জোর করে বিয়ে এবং ওই নারীর উপর নির্মম নির্যাতন করার বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে ডিআইজি দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেন এবং তাদের অকথ্য ভাষায় গালাগাল করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাংবাদিককে ডিআইজি মিজানের হুমকিতে ক্র্যাবের উদ্বেগ

আপডেট সময় ০৭:২৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮