ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পুলিশ প্রহরায় বিমানবন্দর থেকে কাকরাইল মসজিদে মাওলানা সাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিরোধিতা উপেক্ষা করে গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমায় যোগ দিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন দিল্লির নিজামুদ্দিন মারকাজের জিম্মাদার মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভি ও নিজামুদ্দিনের একটি জামাত।

সেখান থেকে পুলিশ প্রহরায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনি রাজধানীর কাকরাইল মসজিদে পৌঁছেন। আপাতত সেখানেই তিনি অবস্থান করবেন।

এর আগে শাহজালাল বিমানবন্দরে দিল্লি থেকে আগত থাই এয়ারওয়েজের টিজি ৩২১ ফ্লাইটে একটি বুধবার দুপুর পৌনে ১টায় পৌঁছেছেন বলে জানিয়েছেন বিমানবন্দরে কর্তব্যরত পুলিশের বিশেষ শাখার একজন কর্মকর্তা।

ওই কর্মকর্তা জানান, একটার ১৫ মিনিট আগে তিনি বিমানবন্দরে পৌঁছান। এ সময় তার সাথে একটি জামায়াতও ছিল। বর্তমানে তিনি বিমানবন্দরে অবস্থান করছেন। তবে আন্দোলনের অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে বিমানবন্দর থানা পুলিশ সূত্রে জানা যায়, মাওলানা সাদ বিমানবন্দরে আসার পর পরই পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা তার সাে দেখা করেছেন। পরিবেশ পরিস্থির উপর নির্ভর করে তিনি বিশ্ব ইজতেমায় যোগদান করবেন।

এদিকে বুধবার বেলা ১১ টা থেকে মাওলানা সাদের আগমন ঠেকাতে বিক্ষোভ করছেন হেফাজত ও বেফাকের নেতাকর্মীরা। অপরদিকে বিমানবন্দর এলাকায় আগমনের পক্ষের কর্মীদেরও দেখা যায়।

আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা থেকে উত্তরা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে তীব্র ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ। বিক্ষোভ এখনো অব্যাহত রয়েয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ প্রহরায় বিমানবন্দর থেকে কাকরাইল মসজিদে মাওলানা সাদ

আপডেট সময় ০৫:৪২:১১ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮