ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকা উত্তর সিটি নির্বাচনের তফসিল আজ

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ মঙ্গলবার। আগামী ২৬ ফেব্রুয়ারি এই নির্বাচন হওয়ার কথা রয়েছে।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে দুপুর ১২টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এই তফসিল ঘোষণা করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের যুগ্ম-সচিবের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ বিভাগের পরিচালক এস এম আসাদুজ্জামান আরজু।

জনসংযোগ কর্মকর্তা জানান, মেয়র পদে উপনির্বাচনের তফসিলের পাশাপাশি মঙ্গলবার ঢাকার দুই সিটি করপোরেশনে সংযুক্ত নতুন ওয়ার্ডগুলোতে কাউন্সিলর ও মহিলা কাউন্সিলন নির্বাচনের তফসিলও ঘোষণা করা হবে।

২০১৫ সালের এপ্রিলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ভোট হয়। আড়াই বছরের মাথায় ৩০ নভেম্বর মারা যান উত্তর সিটির মেয়র আনিসুল হক। এরপর ১ ডিসেম্বর থেকে তার পর শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ অনুযায়ী মেয়র বা কাউন্সিলের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের আগে যদি কোনো পদ শূন্য হয়, তবে ৯০ দিনের মধ্যে সেখানে উপনির্বাচন হবে। এই হিসেবে ফেব্রুয়ারির মধ্যে সেখানে নির্বাচনের বাধ্যবাধকতা আছে।

২০১৫ সালে দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হলেও এবার ঢাকায় ভোট হবে রাজনৈতিক দলগুলোর প্রতীকে। ফলে জাতীয় নির্বাচনের আগে নৌকা ও ধানের শীষের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় আছে গোটা দেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকা উত্তর সিটি নির্বাচনের তফসিল আজ

আপডেট সময় ১০:৩৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮