ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পেট্রাপোলে ধর্মঘট, বেনাপোলে আমদানি রফতানি বন্ধ

অাকাশ জাতীয় ডেস্ক:

ভারতের পেট্রাপোল বন্দরে কাস্টমসের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে সে দেশের বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন অনির্দিস্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে।

ফলে সোমবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ২ দেশের মধ্যে আমদানি রফতানি বন্ধ রয়েছে। তবে ২ দেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোশিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, আমদানি রফতানির ক্ষেত্রে ভারতের পেট্রাপোল কাস্টমসে ঘুষসহ বিভিন্ন অনিয়মের কারণে দীর্ঘদিন ধরে বাণিজ্য ব্যহত হচ্ছিলো। বিষয়টি নিরসনে সেখানকার ব্যবসায়ীরা কাস্টমসকে অনুরোধ জানিয়ে আসছেন। কিন্তু কাস্টমস ব্যবসায়ীদের অভিযোগ পাত্তা না দেয়ায় বাধ্য হয়ে তারা ধর্মঘট ডাক দেয়।

বেনাপোল কাস্টমস স্পেশাল গ্রুপের সুপারিনটেনডেন্ট গোলাম মুর্তজা জানান, ভারতীয় কাস্টমস ও ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দের কারণে বেনাপোল বন্দর দিয়ে ২ দেশের মাঝে আমদানি রফতানি বন্ধ রয়েছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (প্রশাসন) আমিনুল ইসলাম জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দরের অভ্যন্তরে পণ্য ওঠা-নামা ,খালাশ স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, এই বন্দর দিয়ে আমদানি বন্ধ থাকায় বেনাপোল ও পেট্রাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় আটকা রয়েছে কয়েক হাজার পণ্যবাহী ট্রাক। এতে মাছ, পিয়াজ, ঝাল, পানসহ বিভিন্ন ধরনের পচনশীল পণ্য নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পেট্রাপোলে ধর্মঘট, বেনাপোলে আমদানি রফতানি বন্ধ

আপডেট সময় ১১:৫৮:১১ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮