ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এজি অফিসে দুদক চেয়ারম্যানের আকস্মিক হানা

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ সোমবার দুপুরে কপট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) অফিসে আকস্মিক হানা দিয়েছেন। এ সময় ওই অফিসের দুর্নীতির অভিযোগের বিষয়ে তিনি সিএজি মাসুদ আহমেদের কাছে জানতে চান।

ইকবাল মাহমুদ বলেন, বিভিন্ন বিল, টিএবিল, বেতন, ঠিকাদার বিল ও পেনশনের সুবিধা নিতে আপনার (মাসুদ) অফিসে কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ দিতে হয়। এই অফিস থেকে সেবা পেতে হয়রানির শিকার হতে হয়। দুদকে এমন অনেক অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের বিষয়ে কী ব্যবস্থা নিয়েছেন সিইজির কাছে জানতে চান ইকবাল মাহমুদ। অডিট রিপোর্ট কেন সময়মতো দেয়া হয় না এমন প্রশ্নও সিএজিকে করেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, সময়মতো এসব রিপোর্ট না দিলে দুর্নীতির সুযোগ থেকে যায়।

জবাবে মাসুদ আহমেদ বলেন, অডিটের পেছনে এক টাকা ব্যয় করলে সরকারি কোষাগারে ৬৮ টাকা জমা হয়। এজি অফিসে দুনীতি আছে অভিযোগ স্বীকার করে মাসুদ আহমেদ বলেন, দুদকের অভিযোগের সত্যতা রয়েছে। এ কারণে দুর্নীতি জড়িত থাকার কারণে গত বছর ১৭ জন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। আরও ৩৫ জনের বিষয়ে বিভাগীয় তদন্ত চলছে।

সিএজি আরও বলেন, যখনই অভিযোগ পাই, তখনই অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে থাকি। এ সময় মাসুদ আহমেদ ইকবাল মাহমুদের কাছে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে ইকবাল মাহমুদ তাকে বলেন, অডিট রিপোর্টে যে অভিযোগ থাকে সেগুলো দুদককে দিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এজি অফিসে দুদক চেয়ারম্যানের আকস্মিক হানা

আপডেট সময় ১১:০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮