ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছাত্রলীগের আনন্দ মিছিল বিস্ফোরণ, আহত দশ কর্মী

অাকাশ জাতীয় ডেস্ক:

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিলে যোগ দিতে আসার পথে রাজধানীর ফার্মগেট এলাকায় বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সংগঠনটির দশজন কর্মী দগ্ধ হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন আকাশ (২২), রানা (২১), রিফাত (২৫), রায়হান (২০), মেহেদী হাসান হিরা (২০), কাব্য (১৭), রওশন (২১) এবং সৌরভ (২০), কামরুজ্জামান ও সাব্বীর কবির।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা একাধিক ছাত্রলীগ কর্মী জানান, সকালে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিলে অংশ নিতে গাড়িতে করে উত্তরা থেকে শাহবাগে আসছিলেন তারা। তাদের গাড়ি বহরটি ফার্মগেট এলাকায় পৌঁছামাত্র একটি বেলুনের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে আটজন দগ্ধ হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, দগ্ধ সবাই আশঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হবে।

জানতে চাইলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, উত্তরা থেকে শাহবাগের আনন্দ মিছিলে আসা ছাত্রলীগের একটি গাড়িবহরে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাইনি। কীভাবে বেলুনের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে এমন প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, গাড়ির মধ্যে কেউ সিগারেট জ্বালিয়েছিলেন। সেই আগুন থেকে বেলুনের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ছাত্রলীগের আনন্দ মিছিল বিস্ফোরণ, আহত দশ কর্মী

আপডেট সময় ০৮:৩০:৪৫ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮