ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল হরতাল করার সেই সুযোগ আমরা কাউকে দেব না ক্রীড়া খাত পুনরুজ্জীবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে, অতীতের দুর্নীতির তদন্ত চলছে: ক্রীড়া প্রতিমন্ত্রী সুনামগঞ্জে এতো বজ্রপাত হয়, জানলে বিয়েই করতাম না ওখানে : স্পিকার এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এলো ২৭২ কোটি ডলার

শচীনের আগেই ডাবল সেঞ্চুরি করেছিলেন যিনি

অাকাশ স্পোর্টস ডেস্ক:

সারা বছর প্রচারের আলো পড়ে না নারী ক্রিকেটে। বিশ্বকাপ চলাকালীন সময়ই শুধু সোশাল মিডিয়ায় হাজারও শুভেচ্ছাবার্তা পায় নারী ক্রিকেটাররা। টুর্নামেন্ট শেষ মানেই ফের সেই দূরবীক্ষণ যন্ত্র দিয়ে নারী ক্রিকেটের রোডম্যাপ খুঁজে বেড়াতে হয়। কিন্তু শচীন-শেবাগের অনেক আগেই ওয়ান ডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন অস্ট্রেলিয়ার এক নারী ক্রিকেটার। এই খবর জানেন না অনেকেই। শুধু তাই নয়, ক’জনই বা খোঁজ রাখেন ছেলেদের বিশ্বকাপের অনেক আগেই শুরু হয়েছিল নারী ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন খোঁজার প্রতিযোগিতা।

পুরুষদের থেকে দুই বছর আগে অর্থাৎ ১৯৭৩ সালে প্রথমবার বিশ্বকাপ মঞ্চে দেখা গিয়েছিল নারী ক্রিকেটারদের।

২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি। প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ২ শ রানের মাইলস্টোন স্পর্শ করে ইতিহাসের পাতায় নাম লেখান শচীন টেন্ডুলকার। শচীনের এই রেকর্ডের এক দশক আগে শচীনের শহরেই ইতিহাস সৃষ্টি করেছিলেন এক অজি নারী ক্রিকেটার। সেই নারী ক্রিকেটারের নাম বেলিন্দা ক্লার্ক।

শচীনের মতো ইনিও ডানহাতি। পার্থক্য শুধু তিনি নারীদের ক্রিকেটের প্রতিনিধি। তাই হয়তো হাজার খুঁজলেও নারী ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরির মালিকের একটাও ভালো মানের ভিডিও পাওয়া যায় না। ২ শ রানের মালিক বেলিন্দা ক্লার্কের ঐতিহাসিক ইনিংসের কয়েকটি স্টিল ছবি দেখেই কৌতুহল নিবারণ করতে হয়।

ক্রিকেটের ইতিহাস ঘেঁটে দেখলে পরিসংখ্যান বলছে ১৯৯৭ সালে মহিলা বিশ্বকাপে মুম্বাইয়ে ডেনমার্কের বিরুদ্ধে ২২৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ক্লার্ক। ১৫৫ বলে ২২টি চারের সাহায্য মাইলস্টোন গড়েন তিনি। স্ট্রাইক রেট ছিল ১৪৭.৭।

Tag :
আপলোডকারীর তথ্য

সাড়ে ১৮ ঘণ্টা টানা অস্ত্রোপচার, জোড়া লাগা শিশুকে আলাদা করল সৌদি

শচীনের আগেই ডাবল সেঞ্চুরি করেছিলেন যিনি

আপডেট সময় ০১:৩১:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭