ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রেমপ্রস্তাব প্রত্যাখ্যানে দুই বোনকে কুপিয়ে জখম

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাতের আধারে দুই বোনকে কুপিয়ে জখম করেছে এক কিশোর। এই ঘটনায় অভিযুক্ত আলাউদ্দিন পুলিশ আটক করেছে। ফরিদপুর-রাজবাড়ী সীমান্তের বালিয়াকান্দির খামারমাগুরা গ্রামে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। ওই দুই ছাত্রীকে প্রথমে মধুখালী হাসপাতালে ভর্তি করা হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত কিশোরীর পিতা রহমান মৃধা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে দা নিয়ে খামারমাগুরা গ্রামের মোক্তার সরদারের ছেলে আলাউদ্দিন সরদার (১৬) বাড়িতে প্রবেশ করে। সে ওই বাড়ির বসতঘরে থাকা কিশোরীদ্বয়ের ঘরে প্রবেশ করে, আমার মেয়ে দশম শ্রেণির ছাত্রী ও তার ছোট বোন নবম শ্রেণির ছাত্রীকে এলোপাথারি কোপাতে থাকে।

এসময় তাদের চিৎকারে পরিবারের সদস্যসহ আশপাশের লোকজন ছুটে আসে। এসময় আলাউদ্দিন সেখান থেকে পালিয়ে যায়। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসিনা বেগম জানান, পুলিশ অভিযুক্তকে আটক করেছে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পরেই আইনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমপ্রস্তাব প্রত্যাখ্যানে দুই বোনকে কুপিয়ে জখম

আপডেট সময় ১২:০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮