ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ট্রাম্পের সমালোচনার জবাব দিল চীন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নতুন বছরের প্রথম দিনে এক ট্যুইটে পাকিস্তানের সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো রাগ ঢাক না রেখে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে বোকা বানিয়ে সন্ত্রাসদমনের নামে গত কয়েক দশক ধরে মোটা অংকের অর্থ নিয়েছে পাকিস্তান।

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, আমরা যেসব সন্ত্রাসীকে আফগানিস্তানে ধরার জন্য খুঁজি সে বিষয়ে সাহায্য করে না তাদেরকে বরং নিরাপদ আশ্রয় দেয় পাকিস্তান। আর সাহায্য দেয়া হবে না। ট্রাম্পের পাকিস্তান-বিরোধী বক্তব্যের পর আমেরিকার সঙ্গে সম্পর্কের বিষয়টি পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ বলেছেন, তার সরকার বিশ্ববাসীকে সত্য কথা জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে।

তবে এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি প্রদান করা না হলেও ট্রাম্পের সমালোচনার পর পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে দেশটির বন্ধুরাষ্ট্র চীন। জি নিউজের খবর, মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং সংবাদসংস্থা পিটিআইকে জানান, ”সন্ত্রাসদমনে পাকিস্তান আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসদমনে পাকিস্তানের ভূমিকা অনবদ্য। আন্তর্জাতিক মহলের তাকে স্বীকৃতি দেওয়া উচিত।”

তিনি আরও বলেন, উপমহাদেশের শান্তি প্রতিষ্ঠার স্বার্থে পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে সন্ত্রাসদমনে কাজ করছে পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে চীনের বন্ধুত্বের কথায় অকপটে জানিয়েছেন গং। তিনি বলেন, পাকিস্তান চীনের সুখ-দুঃখের সঙ্গী। আমরা এই বন্ধুত্ব আরও গভীর করতে আগ্রহী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ট্রাম্পের সমালোচনার জবাব দিল চীন

আপডেট সময় ১২:৩৪:২০ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮