ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেমের সম্পর্ক অস্বীকার করায় প্রেমিকার আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রেমের সম্পর্ক অস্বীকার করায় খুলনা জেলার দাকোপ উপজেলার চালনা এমএম কলেজের ছাত্রী নাজমা খাতুন (২৩) ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

জানা যায়, উপজেলার কামারখোলা ইউনিয়নের জয়নগর গ্রামের লক্ষিপদ বাছাড়ের ছেলে দেবাশীষ বাছাড়ের (২৬) সঙ্গে একই ইউনিয়নের রেখামারী গ্রামের নহর আলীর মেয়ে এমএম কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্রী নাজমা খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ভুক্তভোগীর পরিবার জানায়, নাজমার সঙ্গে দেবাশীষ কয়েক বছর ধরে প্রেমের ছলনা করে। তাছাড়া আমাদের মেয়ের সঙ্গে সে শারীরিক সম্পর্কও করেছে।

উল্লেখ্য, গত শনিবার আত্মহত্যার আগে তাদের দু’জনকে এলাকাবাসী এক ঘরের ভেতর পায়। এ ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

আরও জানা যায়, প্রেমের সম্পর্ক ও একই ঘরের মধ্যে থাকা ঘটনাটি অস্বীকার করে দিবাশীষ এলাকা ছেড়ে পলাতক। এ অপমান সহ্য না করতে পেরে নাজমা তার নিজের বাড়িতে সোমবার রাতে আত্মহত্যা করে।

এ বিষয়ে দিবাশীষ বাছাড়ের কাছে জানার জন্য তার মুঠোফোনে বার বার চেষ্টা করলেও সংযোগ মেলেনি।

দাকোপ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহাবুদ্দিন চৌধুরী বলেন, মৃত্যের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রেমের সম্পর্ক অস্বীকার করায় প্রেমিকার আত্মহত্যা

আপডেট সময় ০৯:৫৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮