ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতুন বই দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণের চেষ্টা, শিক্ষক আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

খাগড়াছড়ি সদর উপজেলায় নতুন বইয়ের প্রলোভন দেখিয়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রফিকুল ইসলাম উপজেলার উত্তর গঞ্জপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

স্কুলের অফিস কক্ষ থেকে সোমবার রাতে গ্রেপ্তার ওই শিক্ষক প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান। এ ঘটনায় মেয়েটির মা বাদি হয়ে খাগড়াছড়ি সদর থানায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছেন।

এদিকে মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে হাসপাতালের আবাসিক চিকিৎক নয়ন ময় ত্রিপুরা জানান। তবে প্রতিবেদন এখনও হাতে পাননি তারা। মেয়েটির মা বলেন, সোমবার বিকালে উত্তর গঞ্জপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল তার মেয়েকে প্রথম শ্রেণিতে ভর্তি করে নতুন বই দেওয়ার প্রলোভন দেখিয়ে অফিস কক্ষে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় মেয়ের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে রফিকুলকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নতুন বই দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণের চেষ্টা, শিক্ষক আটক

আপডেট সময় ০৯:০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮