ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছয় মাসের মধ্যে কাঁচপুর বাস টার্মিনালের কাজ শেষ হবে: প্রতিমন্ত্রী খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে গণধোলাই তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিচ্ছে সরকার নিয়ম না মানলে কারখানা বন্ধের হুঁশিয়ারি পরিবেশ প্রতিমন্ত্রীর ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক হরমুজ প্রণালিতে টোল নিচ্ছে না ইরান, জানালেন ট্রাম্প ২০২৭ থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাও অভিন্ন প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা দিলেন কিম জং উন

গাছের ডাল ভেঙে পড়ে চোরের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

গাছ বেয়ে বাড়ির দোতলায় ওঠার সময় গাছের ডাল ভেঙে পড়ে মারা গেছে এক চোর। আজ মঙ্গলবার ভোররাতে চট্টগ্রামের হাটহাজারীর উত্তর বুড়িশ্চরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, হালদা নদীর পাড়সংলগ্ন গোমস্তা বাড়ির নুরুল আবসারের দোতলা বাড়িতে চুরি করতে আমগাছ বেয়ে উঠছিল এক চোর। বিষয় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করে। এতে ভয় পেয়ে চোরটি গাছের ডাল ভেঙে পড়ে যাওয়ার সময় ছাদের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, রাত পৌনে ২টার দিকে মদুনাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই নূর উল্লাহ অজ্ঞাতপরিচয়ের ওই চোরকে চমেক হাসপাতালে নিয়ে আসেন। তাকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছয় মাসের মধ্যে কাঁচপুর বাস টার্মিনালের কাজ শেষ হবে: প্রতিমন্ত্রী

গাছের ডাল ভেঙে পড়ে চোরের মৃত্যু

আপডেট সময় ০৯:০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮