ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। থানা মামলা না নেয়ায় ধর্ষিতার স্বামী বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিন লম্পটকে আসামি করে ধর্ষণ মামলা করেছেন।

শুক্রবার এ ঘটনা ঘটেছে বামনার একটি গ্রামে। ছুটি শেষে সোমবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল খোলার পর আদালতে মামলা করা হয়।

বিচারক মো. জুলফিকার আলী খান মামলাটি গ্রহণ করে বামনা থানাকে এজাহার রুজু করার আদেশ দিয়েছেন। মামলার আসামিরা হল বামনা উপজেলার খোলপটুয়া গ্রামের সুলতান মাস্টারের ছেলে মিজানুর রহমান জহির, আশ্রাব মল্লিকের ছেলে নাসির মল্লিক ও আশ্রাব কাজীর ছেলে পারভেজ কাজী।

এদিকে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম শাহনেওয়াজ সোমবার বলেন, আমি স্টেশনে ছিলাম না। খোঁজ নিয়ে দেখেছি থানায় কেউ মামলা করতে আসেনি। তবে আদালতের আদেশ পেলে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধর্ষিতার স্বামী অভিযোগ করেন, আসামিরা দীর্ঘদিন তার স্ত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। প্রতিবাদ করলে আরও বেশি ক্ষিপ্ত হতো। শুক্রবার তিনি স্ত্রীকে নিয়ে এক জায়গায় বেড়াতে যান। রাত ৭টার দিকে একই উপজেলার রামনা ইউনিয়নের করিম মৌলভীর বাড়ির সামনে পৌঁছলে লম্পট মিজানুর ধারালো ছোরা বের করে ভয় দেখিয়ে মাফলার দিয়ে তাকে গাছের সঙ্গে বেঁধে তার স্ত্রীকে গণধর্ষণ করে। শনিবার বামনা থানায় মামলা করতে গেলে থানা মামলা নেয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ

আপডেট সময় ০৯:০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮